রাজ্য নেতৃত্বকে উপেক্ষা করে সাংগঠনিক সিদ্ধান্তের অভিযোগ! দক্ষিণ ২৪ পরগনার বিজেপি সভানেত্রী সোমা ঘোষকে শোকজ, ৭ দিনের মধ্যে জবাব তলব

রাজ্য নেতৃত্বকে উপেক্ষা করে সাংগঠনিক সিদ্ধান্তের অভিযোগ! দক্ষিণ ২৪ পরগনার বিজেপি সভানেত্রী সোমা ঘোষকে শোকজ, ৭ দিনের মধ্যে জবাব তলব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্য নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠল বিজেপির দক্ষিণ ২৪ পরগনা সাংগঠনিক জেলার জেলা সভানেত্রী সোমা ঘোষের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিজের অবস্থান জানাতে বলা হয়েছে তাঁকে।

৯ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, রাজ্য নেতৃত্বকে উপেক্ষা করে সোমা ঘোষ এমন একটি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন, যা দলীয় সংবিধানবিরোধী এবং ‘অত্যন্ত লজ্জাজনক’। তাঁর এই আচরণের ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ এবং রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের নির্দেশের ভিত্তিতেই এই শোকজ নোটিস দেওয়া হয়েছে। দলের সাংগঠনিক নিয়মকানুন মেনে না চলার অভিযোগকে কেন্দ্র করে সোমা ঘোষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, দলীয় নোটিসে প্রশ্ন করা হয়েছে—অভিযোগে উল্লেখিত আচরণ ও কার্যকলাপের জন্য কেন সোমা ঘোষকে দলের পদ থেকে বরখাস্ত করা হবে না। আগামী সাত দিনের মধ্যে তাঁর লিখিত জবাবের পরই বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top