শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাবনা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য: আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, ওই দিন নিউটাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রস্তাবিত ১২৫ ফুট উচ্চতার মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়িতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২৫ ফুট উচ্চতার একটি মূর্তি নির্মাণ করা হবে। একই সঙ্গে তাঁর পৈতৃক বাড়ির সংস্কারের জন্যও ২০০ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়।

বিজেপি সূত্রের দাবি, নির্ধারিত সূচি অনুযায়ী অমিত শাহ সোমবার দিল্লি থেকে কলকাতায় পৌঁছে প্রথমে ভবানীপুরের ৭৭, আশুতোষ মুখার্জি লেনে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে তাঁর মূর্তিতে মাল্যদান করার পর নিউটাউনের ইকো পার্কে পৌঁছে প্রস্তাবিত মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

রাজনৈতিক মহলের নজর এখন এই সফরের দিকেই। যদিও অমিত শাহের পূর্ণাঙ্গ সরকারি সফরসূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, কলকাতার কর্মসূচি শেষ করেই তিনি সেদিনই দিল্লির উদ্দেশে রওনা দিতে পারেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top