সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে মমতার বাড়িতে অভিষেক

সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে মমতার বাড়িতে অভিষেক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়েই আলিপুরের ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে পৌঁছে প্রথমে কালীঘাটের বাড়িতে যান তিনি। এরপর সেখান থেকে সরাসরি ভবানী ভবনে পৌঁছে তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হন।

আদালতের তরফে নির্দিষ্ট আইনি সুরক্ষা থাকলেও, সিআইডির বিশেষ তদন্তকারী দলের দীর্ঘ জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় তাঁকে। সূত্রের খবর, প্রায় ছয় ঘণ্টা ধরে চলে প্রশ্নোত্তর পর্ব। রাত সাড়ে ১১টা নাগাদ সমস্ত প্রক্রিয়া শেষ করে ভবানী ভবন থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তদন্ত-সংক্রান্ত জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তিনি সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান বলে জানা গিয়েছে। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরের টার্মিনাল থেকে বেরিয়ে আসতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা সই-জালিয়াতি সংক্রান্ত অভিযোগ এবং সিআইডি-র তলব নিয়ে একাধিক প্রশ্ন করলেও তিনি কোনও মন্তব্য করেননি। অত্যন্ত গম্ভীর মুখে দ্রুত নিজের গাড়িতে উঠে সেখান থেকে রওনা দেন তৃণমূল সাংসদ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top