১৪ থেকে ১১৪ পদক! প্যারা অ্যাথলিটদের ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত মোদী, পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

১৪ থেকে ১১৪ পদক! প্যারা অ্যাথলিটদের ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত মোদী, পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: এশিয়ান প্যারা গেমসে ভারতের নজিরবিহীন সাফল্যে পদকজয়ী অ্যাথলিটদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার, ৫ নভেম্বর, নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় দলের প্যারা অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাঁদের ঐতিহাসিক পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে, ২০১০ সালের ১৪টি পদক থেকে ২০২৬ সালে ১১৪টি পদক জয়ের দীর্ঘ যাত্রার সাফল্যের ছবিও তুলে ধরেন নিজের এক্স হ্যান্ডেলে।

এবারের এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা, ৩৫টি রুপো এবং ৪৯টি ব্রোঞ্জ-সহ মোট ১১৪টি পদক জিতেছে ভারত। প্রতিযোগিতার ইতিহাসে এটিই দেশের সেরা পারফরম্যান্স। এর আগে ২০১০ সালে ভারতের ঝুলিতে ছিল মাত্র ১৪টি পদক। সেই পরিসংখ্যান তুলে ধরে অ্যাথলিটদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রশংসা করেন মোদী।

প্রধানমন্ত্রী জানান, এই সাফল্যের পিছনে শুধু অ্যাথলিটদের লড়াই নয়, তাঁদের পরিবার, প্রশিক্ষক ও কোচদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদেরও অভিনন্দন জানান তিনি। পাশাপাশি, দেশের ক্রীড়া পরিকাঠামোর উন্নতি এবং প্যারা স্পোর্টসের প্রতি বাড়তে থাকা গুরুত্বের কথাও তুলে ধরেন।

মোদীর বক্তব্য, প্রতিকূলতার কাছে হার না মেনে অ্যাথলিটরা যেভাবে নিজেদের সেরাটা তুলে ধরেছেন, তা গোটা দেশের কাছে অনুপ্রেরণা। তাঁদের এই সাফল্যকে ভবিষ্যতের আরও বড় লক্ষ্যপূরণের সোপান হিসেবে দেখার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top