দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, টেরিটি বাজার থেকে ধৃত মাস আর্টের সচিব ধ্রুবজ্যোতি বসু

দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, টেরিটি বাজার থেকে ধৃত মাস আর্টের সচিব ধ্রুবজ্যোতি বসু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: দুর্গাপুজোর পাস বিক্রি এবং প্রিভিউ শোয়ের নামে কোটি কোটি টাকার দুর্নীতির (Durga Puja Preview Scam) অভিযোগে তদন্তে আরও এক ধাপ এগোল কলকাতা পুলিশ। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) গ্রেফতারির পর এবার এই মামলায় গ্রেফতার হলেন মাস আর্ট সংস্থার সচিব ধ্রুবজ্যোতি বসু (Dhrubajyoti Basu) ওরফে শুভ। বুধবার সন্ধ্যায় টেরিটি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের অভিযোগ, পাস বিক্রির পরিকল্পনা থেকে শুরু করে দুর্নীতির টাকা আড়াল করা—গোটা প্রক্রিয়াতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

পুলিশের তদন্তে উঠে এসেছে, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি পাওয়ার পরেই তৈরি হয়েছিল মাস আর্ট সোসাইটি (Mass Art Society)। অভিযোগ, এই সংস্থাকে সামনে রেখেই পুজোর ভিআইপি পাস এবং প্রিভিউ শোয়ের টিকিট বিক্রির পরিকল্পনা করা হয়েছিল। সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ধ্রুবজ্যোতি বসু এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

এছাড়াও তথ্য ও সংস্কৃতি দফতরের টেন্ডারে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা হিসেবেও দায়িত্ব পেয়েছিল ধ্রুবজ্যোতির সংস্থা। তদন্তকারীদের অভিযোগ, বেআইনিভাবে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত চড়া দামে পাস ও টিকিট বিক্রি করা হয়েছিল। এই আর্থিক লেনদেন এবং দুর্নীতির অভিযোগের সূত্র ধরেই ধ্রুবজ্যোতি বসুকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top