২০ দিনের অনশনের পর হাসপাতালে সোনম ওয়াংচুক, যন্তর মন্তরে উত্তেজনা

২০ দিনের অনশনের পর হাসপাতালে সোনম ওয়াংচুক, যন্তর মন্তরে উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লী – লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুককে টানা ২০ দিনের অনশনের পর শনিবার সকালে হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। এই ঘটনাকে ঘিরে যন্তর মন্তর চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিক্ষোভস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, ‘ককরোচ জনতা পার্টি’-র নেতা অভিজিৎ দীপক ঘোষণা করেছেন, তিনি অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন। তাঁর অভিযোগ, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে প্রবেশ করতে গেলে দিল্লি পুলিশ তাঁকে বাধা দেয়। শুধু তাই নয়, তাঁকে মারধর করে আটকও করা হয় বলে দাবি করেছেন তিনি।

দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের দ্রুত যন্তর মন্তর এলাকা খালি করার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আগামী ২০ জুলাই সোনম ওয়াংচুক এবং তাঁর সমর্থকদের সংসদ অভিমুখে মিছিলের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির মাত্র দু’দিন আগে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, শুক্রবারই অভিজিৎ দীপক অভিযোগ করেছিলেন যে যন্তর মন্তরের বিক্ষোভস্থলে সোনম ওয়াংচুকের ওপর হামলার ঘটনা ঘটেছে। যদিও সেই অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top