মুখ্যমন্ত্রীর স্বাগতেই বঙ্গ সফর শুরু অমিত শাহের, প্রথমবার উত্তরকন্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

মুখ্যমন্ত্রীর স্বাগতেই বঙ্গ সফর শুরু অমিত শাহের, প্রথমবার উত্তরকন্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে শুক্রবার রাতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি শিলিগুড়ির কদমতলায় বিএসএফ ক্যাম্পে রাত্রিযাপন করেন। তাঁর এই সফর শুরু হয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’ অঞ্চল থেকে।

শনিবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ির জুমাগছে বিএসএফের ১৮ ব্যাটালিয়নের প্রহরী সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে অমিত শাহের। সেখানে সীমান্ত পরিদর্শনের পাশাপাশি বৃক্ষরোপণ, একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা এবং ‘শিলিগুড়ি করিডর’-এর কৌশলগত গুরুত্ব নিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর প্রথমবারের মতো উত্তরকন্যায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সফরকে ঘিরে উত্তরকন্যায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সেখানে বিকেল পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। সফর উপলক্ষে উত্তরকন্যা এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

অমিত শাহের সফরকে কেন্দ্র করে বাগডোগরা থেকে উত্তরকন্যা পর্যন্ত বিভিন্ন এলাকা সাজিয়ে তোলা হয়েছে। শুধু শিলিগুড়ি শহর নয়, গোটা ‘চিকেনস নেক’ এলাকাজুড়েই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তরকন্যায় বৈঠক শেষে শনিবার রাতেই কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top