প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ১ বছর আগে তৈরি ব্রিজ ভেঙে পড়ল

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ১ বছর আগে তৈরি ব্রিজ ভেঙে পড়ল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,দক্ষিণ ২৪ পরগনা , ১০ই মার্চ :প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ১ বছর আগে তৈরি ব্রিজ ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে।
গিরির মোড় থেকে গদামথুরা শিবের মেলা যাওয়ার একমাত্র পাকা রাস্তার শুখার খালের উপর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক রোজগার যোজনার নির্মাণ কর্মীদের দ্বারা একটি ব্রিজ তৈরি হয় মাত্র ১ বছর আগে।এলাকায় শুরু হয়েছে শিবের মেলা প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে এই ব্রিজের উপর দিয়ে। সেই বিজি গতকাল রাত্রে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এই বিষয়ে কতগুলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হিমাংশু রাউথ মহাশয় এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান প্রধানমন্ত্রী সড়ক যোজনা সমস্ত কাজকর্ম নির্মাণকারী সংস্থা উপর দায়িত্ব দেয়া হয় পাঁচ বছরের জন্য। পঞ্চায়েত সমিতির হাতে কোন দায়িত্ব থাকে না। যেহেতু নির্মাণকারী সংস্থা 5 বছর দেখভাল করে তারা দায়সারা ভাবে কাজ করে দিয়ে এলাকা থেকে পাঁচ বছরের জন্য চলে যায় তারপরে প্রধানমন্ত্রীর যে সমস্ত কাজকর্ম হচ্ছে অতিসত্বর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরো বলেন এলাকার মানুষের কথা চিন্তা করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ব্রীজটি তৈরীর চিন্তা ভাবনা করছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top