অস্কারের দৌড়ে বড় চমক! মেগাবাজেটের ছবিকে টপকে ভারতের অফিসিয়াল এন্ট্রি মারাঠি থ্রিলার ‘গোনধল’

অস্কারের দৌড়ে বড় চমক! মেগাবাজেটের ছবিকে টপকে ভারতের অফিসিয়াল এন্ট্রি মারাঠি থ্রিলার ‘গোনধল’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – বলিউডের একাধিক বড় বাজেটের ছবি ও বক্স অফিসে সাফল্য পাওয়া সিনেমাকে পিছনে ফেলে অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেল মারাঠি থ্রিলার ‘গোনধল’। সন্তোষ দাভাকর পরিচালিত এই ছবিকে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে। শুক্রবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার (FFI) তরফে এই ঘোষণা করা হয়।

এবার অস্কারের ভারতীয় এন্ট্রি বাছাই ঘিরে ছিল একাধিক ছবির মধ্যে জোর প্রতিযোগিতা। বক্স অফিসে প্রায় ৩ হাজার কোটি টাকার ব্যবসা করা ‘ধুরন্ধর’ থেকে শুরু করে বছরের অন্যতম আলোচিত ছবি ‘হনুমান অংশ’—সফল একাধিক ছবি তালিকায় থাকলেও শেষ পর্যন্ত বিচারকদের পছন্দ হয়েছে ‘গোনধল’। ফলে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি গল্প ও নির্মাণশৈলীর দিকটিও যে বাছাই প্রক্রিয়ায় গুরুত্ব পেয়েছে, তা স্পষ্ট।

পরিচালক সন্তোষ দাভাকরের জন্যও এই স্বীকৃতি নতুন নয়। ২০১৫ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) ‘সিলভার পিকক’ পুরস্কার পেয়েছিলেন তিনি। এবার তাঁর পরিচালিত ‘গোনধল’ই অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের হয়ে লড়বে। অস্কারের মঞ্চে ছবিটির পরবর্তী যাত্রা এখন নজরে থাকবে চলচ্চিত্রপ্রেমীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top