নিজস্ব সংবাদদাতা ,সোদপুর , ১১ই মার্চ : সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায় মাওবাদী পোস্টার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই পোস্টারে তাদের নেতা সুদীপ চংদার অমর রহে এমনটাই লেখা রয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়ে তাদের নেতাকর্মীদের আটক বা গ্রেফতার করা যাবে না এমনটাই লেখা আছে। অন্যদিকে ধাপ্পাবাজ ভোটবাজদের প্রত্যাখ্যান করার জন্য গণ আন্দোলন করার আহ্বান জানানো হয়েছে পোস্টারের মাধ্যমে। এই সমস্ত পোস্টার সোদপুর স্টেশন এবং স্টেশন সংলগ্ন অটো স্ট্যান্ড এ ছাড়াও সাব পোস্ট অফিস এবং গভর্মেন্ট কোয়াটারে বহু পোস্টার লাগানো হয়েছে। এই পোস্টারের খবর পাওয়া মাত্রই খড়দহ থানার পুলিশ এসে মাও পোস্টার গুলি নিয়ে যায় পুলিশ।
সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায় মাওবাদী পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য
সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায় মাওবাদী পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















