দাদার বিয়ে থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় বিএসএফ কর্মীর মৃত্যুু

দাদার বিয়ে থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় বিএসএফ কর্মীর মৃত্যুু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,গাইঘাটা , ১১ই মার্চ :দাদার বিয়ে খেয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে পরে থাকা গাছের গুড়িতে ধাক্কা এক বাইক আরোহীর।মৃত্যু এক বিএসএফ কর্মীর।সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার জলেশ্বর মোর এলাকার। পরিবার সুত্রে জানা গেছে মৃত যুবকের নাম শুভ্রজিৎ দাস ২২। বাড়ি আমডাঙ্গা থানার আদহাটা এলাকায় পেশায় বিএসএফ কর্মী। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন হাবড়া হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা করে।
পরিবার সুত্রে জানা গেছে শুভ্রজ্যোতি দাস গত মাসের চব্বিশ তারিখ বাড়িতে আসে দাদার বিয়ে উপলক্ষে। চাঁদপারা রামচন্দ্রপুর সিঞ্জন এলাকায় দাদা তরুন দাসের বৌভাত খেয়ে সোমবার সকালে বাড়ি গেছিল ফের দাদার বাড়িতে যাবার সময় জলেশ্বর মন্দির এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top