নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি , ১১ই মার্চ :সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের বিজলিমনি এলাকায় দুর্ঘটনা কবলে ছয় জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আহতদের নাম অরুনা তির্কি (১৭),সাধনা তির্কি (২০),অনুষ্কা খেরবার (১৮) ,বান্দনা এক্কা(২০) ,অলিভা টপ্পো (১৮) নিকিতা চপ্পো। ছয়জন সেন্টমেরি গার্লস স্কুলের ছাত্রী। জানা গিয়েছে এদিন তারা বাগানের গাড়ি করে মাদাতি হাইস্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অন্য গাড়িকে স্বজরে ধাক্কা মারে। এবং এই ঘটনায় আহত হন ছজন ছাত্রী। এরপর স্থানীয়রা তরীঘরী আহতদেরকে উদ্ধার করে গয়াগঙ্গার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ ও ঘোষপুকুর থানার। এরপর আহত ছয় ছাত্রী হাসপাতালে বসেই পরীক্ষা দেন। যদিও আহতদের অতিরিক্ত সময় দেওয়া হয়। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ ও ঘোষপুকুর থানার পুলিশ। যদিও লড়ির চালক দুর্ঘটনা পর পালিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।
দুর্ঘটনার কবলে ছয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
দুর্ঘটনার কবলে ছয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















