আগ্নেয়াস্ত্র সহ তিনজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ

আগ্নেয়াস্ত্র সহ তিনজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,১২ ই মার্চ: আগ্নেয়াস্ত্র সহ তিনজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশ। তাদের নাম সমর মাহান্ত, আনন্দ দাস ও করণ দাস। তাদের মধ্যে একজন রাজা রামমোহন রায় রোডের বাসিন্দা, অপর দুজন যথাক্রমে দশরথ পল্লী ও বাড়ি ভাসার বাসিন্দা। পুলিশ সুত্রে খবর গতকাল রাত প্রায় ১২টার সময় সেবক রোডের আর্মি পার্কিং বাজারের কাছে সাত আটজন দুষ্কৃতি জড়ো হয়৷ তখন পানিট্যাঙ্গি ফাঁড়ির পুলিশ ফ্যান সামনে আসতেই তারা পালিয়ে যাবার চেষ্টা করে। তিনজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এদের কাছ থেকে ট্যাগার, ভোজালী, তরোয়াল ও টর্চ সহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়। ধৃতরা জেড়ায় জানিয়েছে স্থানীয় একটি বাড়িতে ডাকাতি করার ছক ছিল তাদের। ধৃতদের মধ্যে দুজন কুখ্যাত দুষ্কৃতি। এর আগোও তাদের নামে থানায় একাধিক অভিযোগ আছে। পুলিশ জানিয়েছে। ডাকাতি করার সময় স্থানীয় কিছু যুবকের সাহায্য নেয় তারা। এই ঘটনাতেও তাদের সাথে স্থানীয় কিছু যুবক যুক্ত ছিল। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top