বিপুল পরিমান অস্ত্র উদ্ধার বারুইপুরে

বিপুল পরিমান অস্ত্র উদ্ধার বারুইপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বারুইপুর ,১২ ই মার্চ: গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ বারুইপুর ও কুলতলি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কুলতলি থানার নাপিত গাছি থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল। ধৃত ব্যাক্তিদের নাম আব্দুল কাহার লস্কর ও আব্দুল রউফ লস্কর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি সিঙ্গেল ব্যারেল লং পাইপগান, তিনটি ওয়ান শাটার, দুটি নির্মীয়মান ছোট বন্দুক, 146 রাউন্ড 12 বোর কার্তুজ, 55 রাউন্ড খালি খোল, ছটি লম্বা ব্যারেল, আঠারো টা ছোট ব্যারেল, দুটো কাঠের বাট, ড্রিল মেশিন, একটা হ্যান্ড পালিশ মেশিন, একটা লেদ মেশিন, হাক্স ব্লেড, হাতুড়ি সহ অস্ত্র প্রস্তুতকারী নানান যন্ত্রাংশ।
দক্ষিণ ২৪ পরগনা জেলার বারাইপুর পুলিশ জেলার কুলতলী থানার নাপিতখালীর টেংরা মিছি গ্রামে মোটর এবং সেলাই মেশিনের কারখানার আড়ালে বিগত দুবছর ধরে এই বিশাল অস্ত্র কারখানা চলছিল বলে জানা যায়।
জেলার পুলিশ সুপার জানান, বাইরের লোক যাতে না জানতে পারে তাই বাবা ও ছেলে মিলেই এই কাজ করত। অস্ত্র রিপিয়ারিং এর পাশাপাশি নতুন অস্ত্র বানানো হত বলেও জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top