বাথরুমে পড়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ

বাথরুমে পড়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার রাত ৯টা নাগাদ হাসপাতালে গিয়ে কুণালকে দেখে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

গত সোমবার বাথরুমে পড়ে গিয়ে চোট পান কুণাল। তাঁর পায়ের ফিবুলা ভেঙে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্লেট ও স্ক্রু ব্যবহার করে সেই অংশ মেরামত করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে। কতদিন বিশ্রামে থাকতে হবে, তা এখনও ঠিক হয়নি। তবে এই সময়ে কোনও আমন্ত্রণ, অনুষ্ঠান বা দলীয় কর্মসূচিতে সশরীরে অংশ নিতে পারবেন না তিনি—এটা পরিষ্কার।

হাসপাতাল থেকেই ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, আপাতত সুস্থ আছেন এবং কোমর বা পিঠে কোনও চোট লাগেনি। উল্লেখযোগ্যভাবে, কুণাল শুধু রাজনৈতিক নেতাই নন, সংবাদমাধ্যমের সঙ্গেও যুক্ত। বছর ৫৭-র এই নেতা নিয়মিত সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং বিভিন্ন ইস্যুতে মন্তব্য করেন। গত কয়েক দিনে এসআইআর সংক্রান্ত আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি সরব ছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top