
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১২ ই মার্চ; তৃণমুল এর প্রার্থীপদ ঘোষণা হওয়ার সাথে সাথে ময়দানে নেমে পড়লো তৃনমুল কর্মীরা।বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী কাকলি ঘোষ দোস্তিদার।নাম ঘোষণার পর থেকে শুরু হয়ে গেল পোস্টার লাগানো ও দেওয়াল লিখন।নাম ঘোষণার পর কাকলি ঘোষ দোস্তিদার নিউটাউনের যাত্রাগাছি তে কর্মীসমর্থক দের সাথে দেখা করতে আসেন সেখানে দেওয়াল লেখায় হাত লাগান।বলা যেতেই পারে নির্বাচনের প্রচার শুরু করে দিলেন নিউটাউন থেকে।কাকলি ঘোষ দোস্তিদার তার কর্মীদের মন দিয়ে ঠান্ডা মাথায় কাজ করার বার্তা দিলেন।



















