
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ১৩ ই মার্চ; বুধবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে শর্ট সার্কিট থেকে পাঁচ তলায় আগুন লাগে৷ হুড়োহুড়ি করে নীচে নামতে গিয়ে পদপিষ্ট হন প্রায় ২০ জন৷ ৭ -৮ জনের অবস্থা আশঙ্কাজনক৷
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন এবং বহরমপুর থানার পুলিশ৷ এখনও উত্তেজনা রয়েছে হাসপাতাল চত্বরে৷সিলিং ফ্যান থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে



















