
নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া, ১৩ ই মার্চ; নির্বাচনের দিন ঘোষনা পর দিনই পুরুলিয়ায় অস্ত্র সহ দুই দুষ্কৃতী পুলিশের জালে । গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়ার বলরামপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি সহ দুজন কে গ্রেফতার করে পুলিশ। কোথায় অস্ত্র পাচার হচ্ছিল সে ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে। আজ ধৃতদের আদালতে তোলা হবে ।



















