বছরের শেষের বড় বৈঠক: অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে দেবেন ভোট যুদ্ধের বার্তা

বছরের শেষের বড় বৈঠক: অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে দেবেন ভোট যুদ্ধের বার্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – চলতি বছরের শেষের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মকাণ্ড নিয়ে তৈরি ‘উন্নয়নের পাঁচালি’ নামের রিপোর্ট কার্ডকে এবার বৃহৎ মাত্রায় প্রচার করা হবে। পাড়া, গলি, গ্রাম, শহর—সব জায়গায় উন্নয়নের পাঁচালি কর্মসূচি পৌঁছে দেওয়াই লক্ষ্য।
তৃণমূল নেতারা এই বৈঠকে তুলে ধরবেন বাংলার সঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারের বঞ্চনার ছবি। রাজ্যের প্রাপ্য অর্থ না দেওয়ায় সাধারণ মানুষকে তুচ্ছ করা হচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি তহবিল থেকে অর্থ সাহায্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন। এবারের প্রচারে বাংলা বিরোধী বিজেপির মুখোশ খুলে দেওয়াই মূল লক্ষ্য। সূত্রের খবর, শীঘ্রই জেলা সফর শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ২৮ ডিসেম্বর রবিবার, এসআইআর নিয়ে রাজ্যজুড়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ, শুক্রবার, আরও একটি বড় ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রায় ৫ হাজার নেতা-কর্মী অংশ নেবেন। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়ন কর্মকাণ্ড এবং উন্নয়নমুখী কর্মযজ্ঞ নিয়ে আলোচনা হবে। এছাড়া ২৬ ডিসেম্বরের আগে বাংলা জুড়ে প্রচার আরও জোরদার করার পরিকল্পনাও তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে।
আজকের বৈঠক থেকে ভোট যুদ্ধের বার্তাও দেওয়া হবে। আলোচনার মূল বিষয় থাকবে ‘উন্নয়নের পাঁচালি’ এবং রাজ্য সরকারের কর্মকাণ্ডকে একসুরে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই বৈঠককে কেন্দ্র করে তৃণমূলের নেতা-কর্মীরা জোরদারভাবে প্রস্তুতি নিচ্ছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top