নিজস্ব সংবাদদাতা ,পূর্ব বর্ধমান, ১৯ শে মার্চ :পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানা মেটে ডাঙ্গা কবরস্থান থেকে একটি লাশ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মূলত প্রতিদিনের মত আজও কবরস্থানে পাতা সরাতে গিয়ে ছিল ওই গ্রামের এক মহিলা পাতা সরনার সময় দেখতে পায় কবর থেকে একটি পচা গলা মৃতদেহ বার করে কুকুরে ছেড়াছেড়ি করছে ।তৎক্ষণাৎ এলাকাবাসী কে খবর দিলে এলাকা বাসি ছুটে এসে দেখে হাতের শাঁখা পরা এক মহিলার মৃতদেহ। দেখার পর এলাকাবাসীরা বুঝতে পারে এটি আমাদের গ্রামের মৃতদেহ নয়। তৎক্ষণাৎ খন্ডঘোস থানায় খবর দেয়া হয়। খন্ডঘোস থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসী দের অনুমান করে বিগত ১০ -১২ দিন আগে মেটেডাঙ্গার কবরস্থান এলাকার জমি থেকে রক্তাক্ত জুতা ও খৈনির ডিব্বা উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে ছিল। এই থেকে তাদের অনুমান যে কোন ব্যক্তি এখানে এসে মেরে কবরস্থ করে দিয়ে যায়। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায় সকাল থেকে। খণ্ডঘোষ থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
কবরস্থান থেকে হিন্দু মেয়ের লাশ উদ্ধার
কবরস্থান থেকে হিন্দু মেয়ের লাশ উদ্ধার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















