উত্তুরে হাওয়ার দাপটে ফের নামছে তাপমাত্রা, রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

উত্তুরে হাওয়ার দাপটে ফের নামছে তাপমাত্রা, রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল। উত্তুরে হাওয়ার প্রবেশে ফের তাপমাত্রা কমতে শুরু করেছে পশ্চিমবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহ জুড়ে রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সঙ্গে থাকবে সকালের কুয়াশা ও শীতের মৃদু কামড়। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দ্রুত নামছে, আর কলকাতাতেও ভোর ও রাতে ফের শীতের অনুভূতি মিলবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাত দিন রাজ্যজুড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার ফলে উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে। তার প্রভাবেই পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় রাতের তাপমাত্রা ক্রমশ কমছে।
চলতি সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে বলে পূর্বাভাস। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা কমবে, তবে তীব্র শীতের সম্ভাবনা আপাতত নেই।
উত্তরবঙ্গে এখনও কুয়াশার দাপট বজায় থাকলেও সপ্তাহের শেষে তা কিছুটা কমতে পারে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে। যদিও দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না এবং আকাশ মূলত পরিষ্কারই থাকবে।
দক্ষিণবঙ্গেও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় কুয়াশার প্রভাব তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
কলকাতায় কনকনে শীত ফেরার সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের মতে, মূলত ভোর ও রাতেই শীতের আমেজ থাকবে। দিনের বেলায় পরিষ্কার আকাশে রোদ উঠবে, ফলে দুপুরের দিকে তুলনামূলক উষ্ণতা অনুভূত হতে পারে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top