দীর্ঘদিনের প্রেমিকা সোফি শাইনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন Shikhar Dhawan

দীর্ঘদিনের প্রেমিকা সোফি শাইনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন Shikhar Dhawan

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। দীর্ঘদিনের প্রেমিকা Sophie Shine-এর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তিনি। গত এক বছরেরও বেশি সময় ধরে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। ২০২৪ সালের মে মাসে প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেন দু’জনেই। পরে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচেও তাঁদের একসঙ্গে দেখা যায়।
বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতের ক্রিকেটার Yuzvendra Chahal। ইনস্টাগ্রামে নবদম্পতির ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মেরে ইয়ার কি শাদি হে’।
কে এই সোফি শাইন?
আয়ারল্যান্ডের বাসিন্দা সোফি শাইন পেশায় একজন প্রোডাক্ট কনসালট্যান্ট। বর্তমানে তিনি মার্কিন আর্থিক পরিষেবা সংস্থা Northern Trust Corporation-এ সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট কনসালট্যান্ট) পদে কর্মরত। তিনি Limerick Institute of Technology থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন।
গায়ে হলুদ থেকে সঙ্গীত—প্রতিটি অনুষ্ঠানেই নজর কেড়েছেন সোফি। বিয়ের দিন লাল ও সোনালি রঙের লেহেঙ্গায় ধরা দেন তিনি। সোনালি বুটি ও সমৃদ্ধ কারুকার্য করা বর্ডারের সঙ্গে ছিল ঐতিহ্যবাহী কালিরা ও মাংটিকা। আধুনিক আভিজাত্য ও ভারতীয় ঐতিহ্যের সুন্দর মেলবন্ধন দেখা গেছে তাঁর সাজে। সঙ্গীত অনুষ্ঠানে ঝলমলে মেটালিক লেহেঙ্গাতেও নজর কেড়েছেন তিনি।
ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়
এটি শিখর ধাওয়ানের দ্বিতীয় বিয়ে। ২০২৩ সালের শেষের দিকে প্রথম স্ত্রী Aesha Mukherjee-র সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। ডিভোর্সের পর আয়েশা সন্তানদের নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান বলে জানা যায়।
এই মামলায় Delhi High Court পর্যবেক্ষণে জানায়, দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন শিখর ধাওয়ান। আদালত তাঁকে ছেলের সঙ্গে সাক্ষাৎ ও ভিডিও কলে যোগাযোগের অনুমতি দিলেও পরে যোগাযোগে জটিলতার অভিযোগ সামনে আসে।
সব ঝড়ঝাপটা পেরিয়ে এবার জীবনের নতুন পর্ব শুরু করলেন শিখর। ঘনিষ্ঠ মহলের শুভেচ্ছায় নতুন দাম্পত্য জীবনে পা রাখলেন এই তারকা ক্রিকেটার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top