সেলিমকে ঘিরে সিপিএমে চাপা ক্ষোভ, উত্তরপাড়া প্রার্থী ইস্যুতে বাড়ছে গুঞ্জন

সেলিমকে ঘিরে সিপিএমে চাপা ক্ষোভ, উত্তরপাড়া প্রার্থী ইস্যুতে বাড়ছে গুঞ্জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হাওড়া -;ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করার অভিযোগ তুলে রাজ্য সম্পাদক Mohammad Salim-এর বিরুদ্ধে সরব হয়ে দল ছেড়েছেন প্রতীক উর রহমান। অভিযোগ, আগাম ইঙ্গিত দিয়ে হুগলির উত্তরপাড়ায় প্রার্থী হিসেবে Minakshi Mukherjee-র নাম এগিয়ে রেখেছেন সেলিম। আর তাতেই দলের অন্দরমহলে শুরু হয়েছে নতুন অসন্তোষ।
প্রথমদিকে প্রতীকের দলত্যাগ নিয়ে পালটা সুর তুলেছিল নেতৃত্ব। তবে ‘ব্যক্তিস্বার্থ’ প্রসঙ্গটি এখন ছাত্র-যুব সংগঠনের একাংশের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। দলের ভেতরেই দাবি উঠেছে, যদি একজনকে কেন্দ্রের ইঙ্গিত দেওয়া হয়, তবে বাকিদের ক্ষেত্রেও একই স্বচ্ছতা দেখানো হোক। অন্তত সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হোক বলে মত একাংশের।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, পরিস্থিতির জটিলতা বুঝে মীনাক্ষী নিজেও কিছুটা দূরত্ব বজায় রাখার কৌশল নিচ্ছেন। যদিও তিনি ইতিমধ্যেই একাধিক কর্মী বৈঠক সেরে ফেলেছেন। এতে স্পষ্ট, নেতৃত্বের একাংশ তাঁকে সামনে রেখেই নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিতে চাইছে। তবে দলের অভ্যন্তরে বিদ্রোহের আঁচ টের পেয়ে আনুষ্ঠানিক ঘোষণা থেকে আপাতত বিরত রয়েছে Communist Party of India (Marxist)।
এখানে আরও একটি প্রশ্ন ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে। গত লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন দীপ্সিতা ধর। উত্তরপাড়া বিধানসভায় তিনি তুলনামূলকভাবে বেশি ভোট পেয়েছিলেন। ফলে এই আসনটি সিপিএমের কাছে সম্ভাবনাময় বলেই ধরা হচ্ছিল। সেই প্রেক্ষিতে দীপ্সিতাকে না ভেবে মীনাক্ষীকে কেন এগিয়ে রাখা হল, তা নিয়েই উঠছে পক্ষপাতিত্বের অভিযোগ।
দলের একাংশের দাবি, সেলিমের ঘনিষ্ঠ বলেই মীনাক্ষীকে ‘অ্যাডভান্টেজ’ দেওয়া হচ্ছে। বাকিদের অন্ধকারে রেখে ‘চুপি-চুপি’ সম্ভাব্য প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়ার অভিযোগও উঠেছে। এতে সংগঠনের ভেতরে অস্বস্তি বাড়ছে বলেই ইঙ্গিত মিলছে।
সূত্রের খবর, গত কয়েক দিনে এসএফআই রাজ্য কমিটির দপ্তর দীনেশ মজুমদার ভবনে ছোট ছোট দলে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। সেখানে এই ক্ষোভের কথাই উঠে এসেছে। যদিও প্রকাশ্যে কেউ মুখ খুলছেন না। দলের শীর্ষ নেতৃত্বের কানেও বিষয়টি পৌঁছেছে বলে জানা যাচ্ছে। খোঁজখবর শুরু হলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও অবস্থান জানানো হয়নি।
সব মিলিয়ে, প্রার্থী ঘোষণা ঘিরে সিপিএমের অন্দরে চাপা অস্বস্তি তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ক্ষোভ যদি প্রশমিত না হয়, তবে তার প্রভাব আসন্ন নির্বাচনে পড়তেই পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top