ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি মহিলা গ্রেফতার, তদন্তে পুলিশ

ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি মহিলা গ্রেফতার, তদন্তে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মালদা – ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল রেল পুলিশ। সোমবার গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানোর সময় তাঁদের আটক করা হয়। ধৃতদের বাড়ি বাংলাদেশের ময়মনসিং জেলায় বলে জানা গেছে। ট্রেনে দায়িত্বে থাকা রেল পুলিশকর্মীদের সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার সময় তাঁরা স্বীকার করেন যে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিলেন এবং বেঙ্গালুরুতে কাজ করতে যাচ্ছিলেন।
গ্রেফতারের পর ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করা হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ। এই ঘটনার পর বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। একইসঙ্গে স্থানীয় পুলিশের পক্ষ থেকেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সীমান্ত নিরাপত্তা নিয়ে বিশেষভাবে সতর্ক রয়েছে প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে, অসম সীমান্তের চোরাপথ ব্যবহার করে তাঁরা ভারতে প্রবেশ করেন। এই অনুপ্রবেশে কোনো ভারতীয় দালালের যোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ধৃত মহিলারা বেঙ্গালুরুতে কোথায় কাজ করতে যাচ্ছিলেন এবং তাদের সঙ্গে কারা যোগাযোগ করেছিল, সেই বিষয়েও তদন্ত চলছে। পুলিশ আরও জানার চেষ্টা করছে তাঁরা ঠিক কবে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top