ইরান-আমেরিকা উত্তেজনা চরমে, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা

ইরান-আমেরিকা উত্তেজনা চরমে, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ – ইজরায়েল ও আমেরিকার যৌথ সামরিক অভিযানে বড়সড় ক্ষতির মুখে পড়েছে ইরান, এমনটাই আন্তর্জাতিক মহলে জল্পনা ছড়িয়েছে। এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই নিহত হয়েছেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এই ঘটনার পর ইরানের পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে, বিশেষ করে সৌদি আরবের রিয়াধে মার্কিন দূতাবাসে হামলার পর নতুন করে উত্তেজনা আরও বেড়েছে।
বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইরানকে শিক্ষা দিতে আমেরিকা বড় ধরনের বিমান হামলার পর এবার সেখানে পদাতিক সেনা মোতায়েনের বিষয়টিও বিবেচনা করতে পারে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবুও আন্তর্জাতিক রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হয়তো পদাতিক সেনা পাঠানোর প্রয়োজন নাও হতে পারে, তবে পরিস্থিতি খারাপ হলে আমেরিকা ইরানে সেনা পাঠাতে দ্বিধা করবে না — এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top