পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দুই দফায়, ৪ মে একসঙ্গে ফল ঘোষণা

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দুই দফায়, ৪ মে একসঙ্গে ফল ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গসহ মোট পাঁচ রাজ্যে এপ্রিল মাসে ভোটগ্রহণ হবে এবং সব রাজ্যের ফল ঘোষণা করা হবে ৪ মে একসঙ্গে।
পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে দু’দফায়। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে, দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে ১৪২টি আসনে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। সব দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪ মে ফল ঘোষণা করা হবে।
পশ্চিমবঙ্গ ছাড়াও আরও চার রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। অসম, কেরল ও পুদুচেরিতে এক দফায় ভোট গ্রহণ করা হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে এক দফায় ভোট হবে ২৩ এপ্রিল। তবে এ রাজ্যগুলির মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই ভোট হবে দুই দফায়।
গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হয়েছিল। এবারের নির্বাচনে দফা কমিয়ে দুই দফায় ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে মুখ্য নির্বাচন কমিশনার জানান, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে দুই দফাতেই ভোট সম্পন্ন করা যথেষ্ট বলে কমিশনের মূল্যায়ন।
এছাড়া জ্ঞানেশ কুমার আরও জানান, আগের নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় যেসব পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁদের নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top