নিজস্ব সংবাদদাতা,মালদা,২৮ শে মার্চ : তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে না চাওয়াই এক তৃণমূল কর্মীকে বেধড়ক ভাবে মারধোর করল বিজেপি। ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার নিমডাঙ্গা গ্রামে। আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম সুরেশ মাহাত। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। নিমডাঙ্গা গ্রামের বিজেপি নেতা ভৈরব মাহাত কিছুদিন ধরে সুরেশ কে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। গতকাল রাতে বাড়ির সামনে বসে গল্প করছিল সুরেশ। ভৈরব তার দলবল নিয়ে হামলা করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থা সুরেশ কে ফেলে পালিয়ে যায় বিজেপির দুস্কৃতিরা। স্থানীয় মানুষেরা সুরেশ কে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীন হাসপাতালে নিয়ে যান। অবস্থা খারাপ থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বামনগোলা থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে বামনগোলা থানার পুলিশ।
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে না চাওয়ায় এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে না চাওয়ায় এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















