তৃণমূলের প্রার্থীর পোস্টার ছিড়ে দেওয়া ও দেওয়াল লিখনে গোবর দিয়ে দেওয়ায় ব্যাপক উত্তেজনা

তৃণমূলের প্রার্থীর পোস্টার ছিড়ে দেওয়া ও দেওয়াল লিখনে গোবর দিয়ে দেওয়ায় ব্যাপক উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান ,২৮ শে মার্চ :তৃণমূলের প্রার্থীর পোস্টার ছিড়ে দেওয়া ও দেওয়াল লিখনে গোবর দিয়ে দেওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ববর্ধমানের আউশগ্রামে।বৃহস্পতিবার সকালে শাসকদলের কর্মী সমর্থকরা দেখেন আউশগ্রামের আলিগ্রামে তাদের লোকসভার প্রার্থীর সমর্থনে লেখা দেওয়ালে গোবর লিপে দেওয়া হয়েছে এবং পোস্টার ছিড়ে ফেলা হয়েছে।স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপি এই ঘটনা ঘটিয়েছে।তাদের দলের পোস্টার ছিড়ে বিজেপির পতাকা দেওয়া হয়েছে। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন অসিত কুমার মাল।ইতিমধ্যেই তার সমর্থনে গোটা এলাকায় দেওয়াল লেখা ও পোস্টার দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top