ফাঁকা বাড়ি পেয়ে ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে দুঃসাহসিক চুরি

ফাঁকা বাড়ি পেয়ে ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে দুঃসাহসিক চুরি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,হাবড়া ,২৮ শে মার্চ :ঘটনাটি হাবড়া থানার ঝরঝড়িয়া এলাকার লোকনাথ সরনী এলাকার ঘটনা। পরিবার সুত্রে জানা গেছে । পেশাগত কারনে বাড়ির মালিক দিল্লীতে থাকেন। পেশায় বেসরকারী ব্যাঙ্কের ম্যানেজার । স্বামীর কাছে ছেলেকে নিয়ে ঘুরতে গেছেন দিন দশেক আগে স্ত্রী তৃষা সাহা। শ্বশুরকে বাড়িতে একা রেখে। তিনদিন আগে শ্বশুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন সে।
বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা এবং পাশেই থাকা আত্মীয়রা দেখে গেটের তালা ভাঙা ‘ ঘরে গিয়ে দেখে চোখ চরকগাছ , তিনটি ঘরে চোরের দল লন্ডভন্ড করে, একাধিক আলমারি
সোকেষ ভেঙে তছনছ করে পালায়। সোনার বাক্স পরে আছে ঘরের মেঝেতে।
কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বলতে পারছেনা কেই তবে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান তাদের। পরিবার কে খবর দেওয়া হয়েছে দিল্লী থেকে আসছে বলে জানা গেছে। ঘটনাস্থলে হাবড়া থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top