পুলিশের জালে আরও এক তৃণমূল কাউন্সিলর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি বিভাস মুখোপাধ্যায় ওরফে মনু

পুলিশের জালে আরও এক তৃণমূল কাউন্সিলর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি বিভাস মুখোপাধ্যায় ওরফে মনু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – তোলাবাজির অভিযোগে ফের শাসকদলের এক জনপ্রতিনিধি পুলিশের জালে। রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় ওরফে মনুকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি, আর্থিক অনিয়ম এবং বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠছিল বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত টাকা তোলা হতো এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে বহুদিন ধরেই তিনি আইনের হাত থেকে বাঁচছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে গড়িয়ার রুবি সংলগ্ন বাইপাস এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ সেখানে অভিযান চালায় এবং সেখান থেকেই অভিযুক্ত কাউন্সিলরকে আটক করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তাঁর গ্রেফতারির খবর প্রকাশ্যে আসে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন বিভাস মুখোপাধ্যায় ওরফে মনু। অভিযোগ, এলাকায় কোনও কাজ করতে গেলে বা কোনও উন্নয়নমূলক উদ্যোগ নিতে গেলেও জোর করে টাকা দাবি করা হতো। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগও উঠেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। ধৃত কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top