দাদাগিরি’-র নতুন দাদা দেব! সৌরভকে ‘রিপ্লেস’ নয়, কী বললেন টলিউড সুপারস্টার?

দাদাগিরি’-র নতুন দাদা দেব! সৌরভকে ‘রিপ্লেস’ নয়, কী বললেন টলিউড সুপারস্টার?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – বাংলার জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘দাদাগিরি’-তে এবার বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব সামলানোর পর আর দেখা যাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ‘দাদাগিরি’-র একাদশ সিজনে সঞ্চালকের আসনে বসছেন টলিউড সুপারস্টার দেব। সম্প্রতি প্রকাশিত প্রোমোতেই সেই ঘোষণা মিলেছে।

সোমবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নতুন সিজনের প্রথম পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ কালো পোশাকে নতুন ‘দাদা’ হিসেবে ক্যামেরার সামনে হাজির হন দেব। এটি তাঁর প্রথম বড় টেলিভিশন গেম শো সঞ্চালনার অভিজ্ঞতা, তাই গোটা টিমও বিশেষভাবে প্রস্তুতি নিয়েছে বলে জানা গিয়েছে।

এক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, অনুষ্ঠানটির দায়িত্ব পাওয়ার পর তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। সৌরভ তাঁকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় সৌরভকে ‘রিপ্লেস’ করার যে আলোচনা চলছে, তা একেবারেই মানতে নারাজ দেব। তাঁর কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রতিস্থাপন করার ক্ষমতা তাঁর নেই। সৌরভ নিজেই নতুন কিছু করতে চেয়েছেন, পাশাপাশি অনুষ্ঠানের টিমও নতুনত্ব আনতে চেয়েছে। তিনিও নিজের মতো করে দর্শকদের মন জয়ের চেষ্টা করবেন।

নতুন সিজনের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন হর্ষ নেওটিয়া, শান এবং সুনীল ছেত্রী। পরিচালক অভিজিৎ সেনের তত্ত্বাবধানে নতুন সাজে তৈরি হয়েছে ‘দাদাগিরি’র মঞ্চ। দেবের প্রবেশ, উপস্থাপনা এবং অনুষ্ঠানের প্রতিটি খুঁটিনাটি নিখুঁত করতে বিশেষ নজর দেওয়া হয়েছে। নতুন ‘দাদা’ হিসেবে দেব কতটা দর্শকদের মন জয় করতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top