বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য উন্মোচিত নতুন ম্যাচ বল ‘ট্রায়োন্ডা ফাইনাল’

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য উন্মোচিত নতুন ম্যাচ বল ‘ট্রায়োন্ডা ফাইনাল’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – ফিফা বিশ্বকাপের শেষ পর্বকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতে নতুন উদ্যোগ নিল ফিফা এবং ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচের জন্য বিশেষভাবে তৈরি অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রায়োন্ডা ফাইনাল’ উন্মোচন করা হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম শেষ চারটি ম্যাচে আলাদা নকশার বল ব্যবহার করা হবে, যা টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করবে।

নতুন বলটির রঙের সমন্বয়ে রয়েছে সোনালি, সাদা এবং কালো। বিশ্বকাপ ট্রফির ঐতিহ্য, গৌরব ও মর্যাদাকে সামনে রেখেই এই বিশেষ নকশা তৈরি করা হয়েছে। যদিও ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত ‘ট্রায়োন্ডা’ বলের প্রযুক্তিগত বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখা হয়েছে, তবে শেষ পর্বের ম্যাচগুলির বিশেষ গুরুত্ব তুলে ধরতেই এতে নতুন রূপ ও নকশা যোগ করা হয়েছে।

বলটির ডিজাইনে ২০২৬ ফিফা বিশ্বকাপের ১৬টি আয়োজক শহরের প্রতীকী উপস্থাপনা রয়েছে। বিশেষভাবে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল আয়োজক শহর ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউ ইয়র্ক–নিউ জার্সিকে ডিজাইনের মূল অংশে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মন্টেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো এবং ভ্যাঙ্কুভারের প্রতীকী ছাপও রাখা হয়েছে।

ফিফা ও অ্যাডিডাসের দাবি, এই বিশেষ ম্যাচ বল শুধু আধুনিক প্রযুক্তির দিক থেকেই নয়, বিশ্বকাপের ইতিহাস, আয়োজক শহরগুলির বৈচিত্র্য এবং টুর্নামেন্টের মর্যাদাকেও একসঙ্গে তুলে ধরবে। বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে এই বল ব্যবহারের মধ্য দিয়ে ফুটবলপ্রেমীদের জন্য আরও এক নতুন আকর্ষণ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top