সংসদ অভিযানের ডাক ফের সিজেপির, মঙ্গলবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

সংসদ অভিযানের ডাক ফের সিজেপির, মঙ্গলবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: সোমবার রাতেই সংসদ অভিযানের কর্মসূচি মঙ্গলবারও চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকে। দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রাতে ফের যন্তর-মন্তরে জড়ো হন আন্দোলনকারীরা। দিল্লি পুলিশ বিক্ষোভ মঞ্চ সরিয়ে দেওয়ার পর সিজেপি সমর্থকেরা সেখানে নতুন করে একটি অস্থায়ী মঞ্চ ও তাঁবু তৈরি করেন।

নতুন মঞ্চ থেকেই অভিজিৎ দীপকে জানান, আন্দোলনকারীরা আবারও সংসদের উদ্দেশে মিছিল করবেন এবং যন্তর-মন্তরের অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না। উল্লেখ্য, গত ৬ জুন থেকে সিজেপি যন্তর-মন্তরে অবস্থান বিক্ষোভ চালিয়ে আসছে। আন্দোলনকারীদের মূল দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

এই আন্দোলনে অংশ নিয়ে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। পরে তাঁকে আটক করে সফরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এদিকে সংসদের বাদল অধিবেশন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে দিল্লি পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার আওতায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top