ছয় মাসে সমস্ত বকেয়া সিএএ আবেদন নিষ্পত্তির লক্ষ্য, জেলাশাসকদের ক্ষমতা বাড়ানোর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

ছয় মাসে সমস্ত বকেয়া সিএএ আবেদন নিষ্পত্তির লক্ষ্য, জেলাশাসকদের ক্ষমতা বাড়ানোর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর ২৪ পরগনা:

রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার প্রক্রিয়ায় নতুন গতি আনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সিএএ শংসাপত্র প্রদান অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের সমস্ত বকেয়া সিএএ আবেদন নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় আবেদনকারীদের শংসাপত্র পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনিক উদ্যোগ আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান, গুজরাত ও রাজস্থানের আদলে পশ্চিমবঙ্গেও জেলা শাসকদের হাতে সিএএ আবেদন নিষ্পত্তির আইনি ও প্রশাসনিক ক্ষমতা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু হওয়ার আশ্বাস মিলেছে বলেও তিনি উল্লেখ করেন। এর ফলে আবেদন নিষ্পত্তির গতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন ও রাজ্য স্বরাষ্ট্র দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি এবং সরাসরি বহু আবেদনকারীর হাতে সিএএ শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, ক্যাবিনেট মন্ত্রী অর্জুন সিং, কল্যাণ চক্রবর্তী এবং শাসক ও বিরোধী শিবিরের একাধিক বিধায়ক।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যে সিএএ বাস্তবায়নের অগ্রগতির পরিসংখ্যানও তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ২৩ হাজার ৯৫৬ জন সিএএ শংসাপত্র পেয়েছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১১ সপ্তাহে ৫ হাজার ৯৬৬টি শংসাপত্র প্রদান করা হয়েছে। রাজ্যে মোট ২ লক্ষ ৩০ হাজার ৬০৫টি আবেদন জমা পড়েছে। শংসাপত্রপ্রাপ্তদের সংখ্যার বিচারে প্রথম স্থানে রয়েছে নদিয়া জেলা, যেখানে ১০ হাজার ১৯১ জন শংসাপত্র পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে এই সংখ্যা ৮ হাজার ৯৩০।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top