শুভেন্দু সরকারের প্রথম ‘হর ঘর তেরঙ্গা’, ১০ আগস্ট কলকাতায় ৩০ হাজারের মিছিল

শুভেন্দু সরকারের প্রথম ‘হর ঘর তেরঙ্গা’, ১০ আগস্ট কলকাতায় ৩০ হাজারের মিছিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – শুভেন্দু অধিকারী সরকারের আমলে প্রথমবার পশ্চিমবঙ্গ ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে চলেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই অংশ হিসেবে ১০ আগস্ট দুপুর ৩টেয় নেতাজি মূর্তির পাদদেশ থেকে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এই মিছিলে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেবেন।

বড় জমায়েতের কারণে ১০ আগস্ট কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সপ্তাহের প্রথম দিনেই বেশ কিছু রাস্তা বন্ধ থাকায় নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে। পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ওই রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির জন্য যে রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রিত থাকবে, তার মধ্যে রয়েছে কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।

এছাড়াও একাধিক রাস্তায় পার্কিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুপুর ১২টা থেকে কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউতে গাড়ি পার্ক করা যাবে না। কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ওই এলাকাগুলিতে পার্কিং নিষেধাজ্ঞাও বহাল থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top