ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকীতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা শুভেন্দুর

ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকীতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা শুভেন্দুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ৯ আগস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯৪২ সালের এই দিনেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শুরু হয়েছিল ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ আন্দোলন। এ বছর সেই আন্দোলনের ৮৪তম বার্ষিকী। দিনটিকে স্মরণ করে দেশের স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেন।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, ১৯৪২ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকী পালন করা হচ্ছে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সূর্যোদয় ঘটানোর লক্ষ্যে সেদিন সমগ্র জাতি এক বলিষ্ঠ কণ্ঠে ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ মন্ত্রে উজ্জীবিত হয়েছিল। সেই স্বাধীনতা সংগ্রামে দেশের হাজার হাজার বীর সন্তান আত্মত্যাগ করেছিলেন। তাঁদের একমাত্র লক্ষ্য ছিল ভবিষ্যৎ প্রজন্ম যেন স্বাধীন দেশে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে।

শুভেন্দু অধিকারী আরও জানান, ৯ আগস্টের এই তাৎপর্যপূর্ণ দিনে তিনি সেই সমস্ত সাহসী স্বাধীনতা সংগ্রামীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছেন। তাঁদের অতুলনীয় বীরত্ব এবং সর্বোচ্চ আত্মত্যাগের ফলেই আজকের স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। তাঁদের সেই আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে দেশবাসী পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে চলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top