অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা নিয়ে এবার অনলাইনে অভিযোগ, ২০ অগস্ট থেকে চালু হচ্ছে পোর্টাল

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা নিয়ে এবার অনলাইনে অভিযোগ, ২০ অগস্ট থেকে চালু হচ্ছে পোর্টাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা নিয়ে এবার অনলাইনে অভিযোগ জানানোর সুযোগ মিলবে। যোগ্য হয়েও কোনও মহিলা প্রকল্পের টাকা না পেলে যেমন অভিযোগ জানাতে পারবেন, তেমনই অযোগ্য কেউ এই আর্থিক সুবিধা পেলে তাঁর বিরুদ্ধেও আপত্তি জানাতে পারবেন অন্য কোনও মহিলা। মঙ্গলবার মহাজাতি সদনে উত্তর কলকাতার মহিলাদের এক সভায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, আগামী ২০ অগস্ট থেকে এই সংক্রান্ত পোর্টাল চালু হবে এবং সেখানে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন। অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে প্রকৃত যোগ্য মহিলাদের কাছেই পৌঁছয়, সেই লক্ষ্যেই এই অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও যোগ্য মহিলা এখনও টাকা না পেয়ে থাকলে তাঁরা ফের আবেদন করতে পারবেন। একইসঙ্গে অযোগ্য কেউ প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে তাঁর বিরুদ্ধেও অনলাইনে আপত্তি জানানো যাবে। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, ১০ জুলাই পর্যন্ত আবেদন করা মহিলাদের তথ্য যাচাইয়ের পর উত্তর কলকাতার সাতটি বিধানসভা কেন্দ্রের ৭৬ হাজার ৮১৭ জন মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছেছিল বলেও তিনি জানান। জুলাই মাসে সেই সংখ্যা আরও বেড়ে ১ কোটি ১৯ লক্ষে পৌঁছয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, জুন ও জুলাই মিলিয়ে ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। ১৭ অগস্ট থেকে ফের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট যাচাই ও আর্থিক শৃঙ্খলা মেনে চলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, শুধু আবেদন করলেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে না। প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর যোগ্যতার ভিত্তিতেই সুবিধা দেওয়ার প্রক্রিয়া চলবে। ফলে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কোনও যোগ্য মহিলা বঞ্চিত হলে কিংবা অযোগ্য কেউ সুবিধা পেলে, এবার অনলাইনে অভিযোগের মাধ্যমে প্রশাসনের নজরে বিষয়টি আনার সুযোগ তৈরি হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top