কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক, কড়া বার্তা উচ্চশিক্ষামন্ত্রীর

কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক, কড়া বার্তা উচ্চশিক্ষামন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপকদের নিয়মিত উপস্থিতি আর ঐচ্ছিক নয়। শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়াও সমানভাবে জরুরি বলে স্পষ্ট করে দিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে প্রথমেই শিক্ষকদের উপস্থিতি এবং নিয়মিত ক্লাস নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। মঙ্গলবার জাতীয় শিক্ষানীতি ২০২০ বা National Education Policy 2020 বাস্তবায়ন নিয়ে আয়োজিত দু’দিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দেন শিক্ষামন্ত্রী। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের তিনি নির্দেশ দিয়েছেন, তাঁদের অধীনস্থ কলেজগুলিতে শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন কি না, তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানোর আগে শিক্ষকদের উপস্থিতি ও শিক্ষাদানের পরিবেশ স্বাভাবিক করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, উচ্চশিক্ষা দপ্তর শীঘ্রই রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সরেজমিন পরিদর্শন শুরু করতে পারে। সেই পরিদর্শনে শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো থেকে শুরু করে নির্ধারিত নিয়মকানুন যথাযথভাবে মানা হচ্ছে কি না, সবকিছুই খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই কয়েকটি রাজ্য বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত চলছে। কোথাও কোনও ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বার্তা দেওয়া হয়েছে। ফলে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় শিক্ষক-অধ্যাপকদের উপস্থিতি, নিয়মিত ক্লাস এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ নিয়ে এবার যে প্রশাসন আরও কড়া নজরদারি চালাতে চলেছে, তা স্পষ্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top