ডার্বির পর কাদাপাড়ায় সমর্থকদের উপর হামলার অভিযোগ, ক্রীড়ামন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের

ডার্বির পর কাদাপাড়ায় সমর্থকদের উপর হামলার অভিযোগ, ক্রীড়ামন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – ডার্বিকে কেন্দ্র করে কাদাপাড়ায় সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। ডার্বি শেষ হওয়ার পর কাদাপাড়া দিয়ে যাতায়াতের সময় দুই দলের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার অভিযোগ দীর্ঘদিনের। এই ঘটনায় বারবার ইস্টবেঙ্গল সমর্থকদের আহত হওয়ার অভিযোগ উঠলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি বলে দাবি লাল-হলুদ শিবিরের।

সমর্থকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে এবার সরাসরি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে চিঠি দিল ইস্টবেঙ্গল ক্লাব। চিঠির সঙ্গে ডুরান্ড কাপ ফাইনালের ডার্বির পর সমর্থকদের আহত হওয়ার বিভিন্ন ছবিও পাঠানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

এই ইস্যুতে সোমবার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। বৈঠকের পর তিনি জানান, ডার্বির পর কাদাপাড়া দিয়ে যাতায়াতের সময় ইস্টবেঙ্গল সমর্থকদের বারবার হামলার মুখে পড়তে হচ্ছে। দিনের পর দিন এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

দেবব্রত সরকারের বক্তব্য, সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সমস্যার স্থায়ী প্রতিকার প্রয়োজন। প্রয়োজনে বিষয়টি সমাধানের জন্য যতদূর যেতে হয়, ক্লাব সেই উদ্যোগ নেবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top