বকেয়া ডিএ নিয়ে ফের বিতর্ক, অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে টাকা পাঠানো ঘিরে সরকারের বিরুদ্ধে ক্ষোভ

বকেয়া ডিএ নিয়ে ফের বিতর্ক, অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে টাকা পাঠানো ঘিরে সরকারের বিরুদ্ধে ক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্য সরকারের বিভিন্ন দফতরের অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের পেনশন অ্যাকাউন্টে সম্প্রতি কোনও আগাম বার্তা ছাড়াই টাকা পাঠানো শুরু হয়েছে বলে দাবি উঠেছে। অভিযোগ, বকেয়া ডিএ-র পুরো অর্থ ইতিমধ্যেই দুই কিস্তিতে পাওয়ার পরও কয়েকজন পেনশনভোগীর অ্যাকাউন্টে ফের টাকা জমা পড়ছে।

এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ। সংগঠনের দাবি, বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে সরকারের হিসাব ও টাকা পাঠানোর প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।

পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে বকেয়া মেটানোর প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে। তবে সেই টাকা প্রদানের ক্ষেত্রেও সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের একাংশের তরফে নানা অভিযোগ সামনে এসেছে।

বকেয়া ডিএ নিয়ে বিস্ফোরক অভিযোগ

কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে দাবি করেছেন, বকেয়া ডিএ দেওয়ার বিষয়টি নিয়ে সরকার ‘ছেলেখেলা’ করছে। তাঁর অভিযোগ, ফের এক দফায় ট্রেজারি থেকে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের একটি অংশের অ্যাকাউন্টে বকেয়া অর্থ ক্রেডিট করা হচ্ছে বা হয়েছে।

মলয় মুখোপাধ্যায়ের আরও দাবি, ডিএ-র হিসাব করার সময় কয়েক বছরের বকেয়া অংশকে ‘ঋণাত্মক’ হিসেবে দেখানো হয়েছে। ফলে অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে ফের টাকা পাঠানোর বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

তবে ঠিক কী কারণে এই অতিরিক্ত টাকা পাঠানো হচ্ছে এবং কোন হিসাবের ভিত্তিতে তা নির্ধারণ করা হয়েছে, তা নিয়ে সরকারি তরফে বিস্তারিত ব্যাখ্যা এখনও সামনে আসেনি। ফলে বকেয়া ডিএ-কে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে ফের অসন্তোষ তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top