রাখিবন্ধন উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

রাখিবন্ধন উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নয়াদিল্লি: রাখিবন্ধন উৎসব উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স-এ পোস্ট করে তিনি এই পবিত্র উৎসবের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলের সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, রাখিবন্ধনের মতো বিশেষ উৎসব ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক বিশ্বাসের বন্ধনকে আরও দৃঢ় করে। তাঁর প্রার্থনা, এই সম্পর্কের বন্ধন যেন চিরকাল অটুট থাকে।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘রাখিবন্ধন উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উৎসব আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনুক।’

উৎসবের এই বিশেষ দিনে দেশবাসীর জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top