“বাংলার মানুষ বল মাঠের বাইরে পাঠিয়ে খেলা শেষ করে দিয়েছেন”, মমতাকে নিশানা কাকলির

“বাংলার মানুষ বল মাঠের বাইরে পাঠিয়ে খেলা শেষ করে দিয়েছেন”, মমতাকে নিশানা কাকলির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বারাসত: তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়ার পর প্রথম প্রকাশ্য কর্মসূচিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা করলেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। শুক্রবার রাখিবন্ধন উপলক্ষে বারাসত জেলা পরিষদের প্রেক্ষাগৃহে নিজের কোচিং সেন্টারের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই মঞ্চ থেকেই তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করেন কাকলি।

কাকলি ঘোষ দস্তিদারের দাবি, গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষই তৃণমূলের ‘খেলা’ শেষ করে দিয়েছেন। তাঁর কথায়, “গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বল মাঠের বাইরে পাঠিয়ে খেলা শেষ করে দিয়েছেন।”

দলবদলের পর এ দিন ফের তৃণমূলের বিরুদ্ধে সরব হন বারাসতের সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ চার দশকের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে দল ছাড়ার কারণও ব্যাখ্যা করেন তিনি। কাকলি বলেন, “গত ৪০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন। কিন্তু তাঁর এখন অধঃপতন হয়েছে। গত পাঁচ-সাত বছর ধরে ওঁর ব্যবহারে আমি মর্মাহত হয়ে দলত্যাগ করেছি।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগীদের উদ্দেশে দেওয়া কড়া বার্তার প্রসঙ্গ উঠলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন কাকলি। তিনি বলেন, “বাংলার মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আমরা স্বেচ্ছায় দল ছেড়েছি। ফের দলে যাওয়ার জন্য আবেদনের প্রশ্নই ওঠে না।”

দলত্যাগ-বিরোধী আইনে নোটিস পাওয়ার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাংসদ। বিষয়টি আদালতের বিচারাধীন বলে উল্লেখ করে তিনি জানান, “লোকসভার স্পিকারের নির্দেশ অনুসারে নোটিসের জবাব যুক্তি-সহ যথাসময়ে দেব।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top