ব্যারাকপুর থেকেই এবার পুরী-বেনারস! উত্তরবঙ্গের একাধিক রুটেও দূরপাল্লার বাস, বড় ঘোষণা পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের

ব্যারাকপুর থেকেই এবার পুরী-বেনারস! উত্তরবঙ্গের একাধিক রুটেও দূরপাল্লার বাস, বড় ঘোষণা পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য+ ব্যারাকপুরের বাসিন্দাদের জন্য বড় সুখবর। এবার দূরপাল্লার বাস বা ট্রেনে যাত্রার জন্য কলকাতা কিংবা হাওড়া স্টেশনে গিয়ে অপেক্ষা করতে হবে না। ব্যারাকপুর থেকেই সরাসরি উত্তরপ্রদেশের বেনারস, ওড়িশার পুরী এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে যাতায়াতের সুযোগ তৈরি হতে চলেছে। পর্যটন ও তীর্থযাত্রার কথা মাথায় রেখে একাধিক রুটে সরাসরি দূরপাল্লার বাস পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

অর্জুন সিং জানান, এই পরিষেবা চালুর লক্ষ্যে ওড়িশা ও উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে রাজ্যের আলোচনা অনেকটাই এগিয়েছে। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে প্রয়োজনীয় চুক্তিপত্র ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। অন্যদিকে পুরী রুটে বাস চালানোর জন্য ওড়িশা সরকারের সঙ্গে চুক্তিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই সেই চুক্তিতে চূড়ান্ত স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী।

রবিবার ব্যারাকপুরে নিজের কার্যালয়ে এক প্রবীণ নাগরিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এই পরিকল্পনার কথা জানান অর্জুন সিং। তাঁর দাবি, ব্যারাকপুরকে কেন্দ্র করে পুরী, বেনারস-সহ একাধিক গুরুত্বপূর্ণ গন্তব্যে দ্রুত বাস পরিষেবা শুরু করা সম্ভব। সরকারি প্রক্রিয়া সম্পূর্ণ হলেই রুটগুলি চালুর বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।

নতুন এই পরিষেবা চালু হলে ব্যারাকপুর ও আশপাশের এলাকার বাসিন্দাদের দূরপাল্লার যাত্রায় বড় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পুরী ও বেনারসের মতো জনপ্রিয় তীর্থস্থানে সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি হলে পর্যটক ও তীর্থযাত্রীদের সময় এবং অতিরিক্ত যাতায়াতের ঝামেলা—দু’টোই কমবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top