হড়পা বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত দার্জিলিং পাহাড়ের পুনর্গঠনে ২৪৯.৮৬ কোটি! ৪৬৫টি প্রকল্পে বরাদ্দ রাজ্যের, জানালেন শুভেন্দু অধিকারী

হড়পা বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত দার্জিলিং পাহাড়ের পুনর্গঠনে ২৪৯.৮৬ কোটি! ৪৬৫টি প্রকল্পে বরাদ্দ রাজ্যের, জানালেন শুভেন্দু অধিকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ২০২৫ সালের ৪ ও ৫ অক্টোবরের ভয়াবহ হড়পা বন্যা ও ভূমিধসের জেরে দার্জিলিং পাহাড়ের মানুষের জীবন, জীবিকা এবং জনপরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাহাড়ের মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত জনপরিকাঠামোর পুনর্গঠনে পশ্চিমবঙ্গ সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাহাড়ের মানুষের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত সরকারি পরিকাঠামোর পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যেই রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ৪৬৫টি প্রকল্পে মোট ২৪৯.৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিকাঠামো পুনর্গঠন এবং দুর্গত মানুষের পুনর্বাসনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

শুভেন্দু অধিকারীর বক্তব্য, পাহাড়ের মানুষের জীবনযাত্রা যাতে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরতে পারে এবং তাঁদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত হয়, সেটিই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সেই লক্ষ্যেই পুনর্বাসন ও পরিকাঠামো পুনর্গঠনের কাজকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

পাহাড়ের মানুষের পাশে থেকে জনজীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ রাজ্য সরকার গ্রহণ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বিপর্যয়ের ক্ষত কাটিয়ে দার্জিলিং পাহাড়ের জীবন ও পরিকাঠামোকে ফের শক্ত ভিতের উপর দাঁড় করানোই সরকারের মূল লক্ষ্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top