সরকারি বাসে এয়ারলাইনসের মতো ‘বিজনেস ক্লাস’ পরিষেবা! হোস্টেস-সহ কেরালার নতুন বাস নিয়ে নেটপাড়ায় তুমুল চর্চা

সরকারি বাসে এয়ারলাইনসের মতো ‘বিজনেস ক্লাস’ পরিষেবা! হোস্টেস-সহ কেরালার নতুন বাস নিয়ে নেটপাড়ায় তুমুল চর্চা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সরকারি বাস মানেই সাধারণ পরিষেবা—এই প্রচলিত ধারণাতেই যেন বদল আনছে কেরালা। কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (KSRTC) চালু করেছে প্রিমিয়াম এয়ারলাইনস-স্টাইল ‘বিজনেস ক্লাস’ বাস পরিষেবা। আধুনিক সুযোগ-সুবিধা এবং উন্নত পরিষেবার কারণে এই সরকারি বাসগুলি এখন নেটপাড়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এই বাস নিয়ে আলোচনা শুরু হয়েছে। একাধিক ব্লগার ও যাত্রী বাসে চড়ে তাঁদের অভিজ্ঞতা ভিডিও করে সমাজমাধ্যমে শেয়ার করেছেন। সেই ভিডিওগুলিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বিশেষ করে সরকারি বাসে হোস্টেসের উপস্থিতি এবং প্রিমিয়াম পরিষেবা নিয়েই নেটিজেনদের মধ্যে বেশি আগ্রহ দেখা যাচ্ছে।

জানা গিয়েছে, তিরুঅনন্তপুরম থেকে কোচি রুটে এই বাসগুলি চলাচল করছে। প্রায় ২০০ থেকে ২২৭ কিলোমিটার দীর্ঘ এই পথে Volvo 9600 মডেলের কোচ ব্যবহার করা হচ্ছে। যাত্রীদের আরামদায়ক ও উন্নতমানের পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই প্রিমিয়াম বাস পরিষেবা চালু করা হয়েছে।

Volvo 9600-এর সিটার মডেলে সাধারণত ৫৫টি আসন থাকে। অন্য দিকে, স্লিপার মডেলে ২x১ কনফিগারেশনে মোট ৪০টি স্লিপার বার্থ থাকে। ফলে দীর্ঘপথে সরকারি পরিবহণ ব্যবস্থার মধ্যেই যাত্রীদের জন্য আরও আরামদায়ক ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। কেরালার এই উদ্যোগই এখন দেশের পরিবহণ মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top