‘উই উইল রক ইউ’-এর তালে গ্র্যান্ড এন্ট্রি মোদীর, তারপরই রাহুলকে নিশানা! ভদোদরায় যুবসমাজকে ‘মিথ্যা প্রচার’ নিয়ে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

‘উই উইল রক ইউ’-এর তালে গ্র্যান্ড এন্ট্রি মোদীর, তারপরই রাহুলকে নিশানা! ভদোদরায় যুবসমাজকে ‘মিথ্যা প্রচার’ নিয়ে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – কুইনের বিখ্যাত গান ‘উই উইল রক ইউ’-এর পর বাজল সুপারহিট ছবি ‘ধুরন্ধর’-এর ‘আরি আরি’। আর সেই আবহেই গুজরাটের ভদোদরায় মঞ্চে গ্র্যান্ড এন্ট্রি নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চারপাশে তখন তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। তাঁদের উদ্দেশে হাত নাড়তে নাড়তেই মঞ্চের দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী। পরে ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুবসমাজকে ‘মিথ্যা প্রচার’-এ বিভ্রান্ত না হওয়ার বার্তা দেন তিনি। সেই প্রসঙ্গেই নাম না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বিরোধীদের নিশানা করেন মোদী।

গুজরাটের অনুষ্ঠানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই কংগ্রেসের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিকে কটাক্ষ করে ‘ঝুট কি গুঞ্জ’ বলে উল্লেখ করেন তিনি। মোদী বলেন, কিছু মানুষের ‘ঝুট কি গুঞ্জ’ যুবসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু দেশের তরুণরা সত্যের পাশেই থাকবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাহুল গান্ধী ও কংগ্রেসের ওই কর্মসূচিকেই নিশানা করেছেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি ‘ঝুট কি গুঞ্জ’ নামে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক ওয়েবসাইট দাবি করেছে, ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির চারটি অনুষ্ঠানে রাহুল গান্ধীর ৪০টি বক্তব্য যাচাই করে ২৯টিকে ‘মিথ্যা’ এবং ১১টিকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই দাবির প্রেক্ষাপটেই মোদীর বক্তব্যকে রাজনৈতিক মহল দেখছে বলে মত একাংশের।

দেশের পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গেও এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সম্প্রতি মুম্বইয়ের জওহরলাল নেহরু পোর্ট থেকে ভদোদরা পর্যন্ত ডাবল-স্ট্যাক কন্টেনারবাহী মালগাড়ি চালানো হয়েছে। একটি ট্রেনে যে পরিমাণ পণ্য পরিবহণ হয়েছে, তা ২৫০টিরও বেশি ট্রাকে পরিবহণের সমান বলেও দাবি করেন তিনি। এরপর ‘নারাজ ফুফা’-র প্রসঙ্গ তুলে বিরোধীদের কটাক্ষ করেন মোদী। ট্রাকচালক ও ট্রাক মালিকদের ভবিষ্যৎ নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন বলে মন্তব্য করে তিনি বলেন, অভিযোগ করার জন্য ‘ফুফা’ এবার নতুন বিষয় পেয়ে গিয়েছেন। পাশাপাশি ডেডিকেটেড ফ্রেট করিডরের প্রসঙ্গ তুলে পূর্ববর্তী সরকারকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ২০১৪ সালের আগে সাত-আট বছর ধরে প্রকল্পটি চললেও এক কিলোমিটার করিডরের কাজও সম্পূর্ণ হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top