খাম প্রতীক হাতছাড়া নওশাদের! নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ISF বিধায়ক, ‘বৈষম্যের শিকার’ অভিযোগ

খাম প্রতীক হাতছাড়া নওশাদের! নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ISF বিধায়ক, ‘বৈষম্যের শিকার’ অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: উপনির্বাচনের আগে প্রতীক বিতর্কে নতুন মোড়। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ISF-এর এতদিনের ‘খাম’ প্রতীক হাতছাড়া হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলে তাঁর অভিযোগ, প্রতীক পরিবর্তনের আগে ISF-এর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ISF ‘খাম’ প্রতীক নিয়েই লড়াই করেছিল। কিন্তু আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে নির্বাচন কমিশন সেই প্রতীক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে বরাদ্দ করে। এরপর ISF-কে নতুন করে ‘আলমারি’ প্রতীক দেওয়া হয়। কমিশনের এই সিদ্ধান্ত নিয়েই আপত্তি নওশাদের।

হাইকোর্টে যাওয়ার পর নওশাদ অভিযোগ করেন, তাঁদের প্রতি বৈষম্য করা হয়েছে। তাঁর দাবি, চলতি বছরের ১০ মার্চ ISF-কে যে প্রতীক দেওয়া হয়েছিল, উপনির্বাচনের আগে সেটিই অন্য একটি রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। কেন তাঁদের সঙ্গে আলোচনা না করেই প্রতীক বদলে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

নওশাদের বক্তব্য, ন্যায়বিচারের দাবিতেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। এর আগে প্রতীক ফেরত চেয়ে নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছিল ISF। এবার কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করল দলটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top