১৭ ডিসেম্বর থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত

১৭ ডিসেম্বর থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা

প্রতীক্ষার অবসান! চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ার সাঁতরাগাছি থেকে নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

চলচ্চিত্র উৎসবের পাশাপাশি রাজ্যে আরও একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ইঙ্গিত মিলেছে। উৎসব শেষ হওয়ার পরই কলকাতায় প্রবাসী ভারতীয়দের নিয়ে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

সব মিলিয়ে ডিসেম্বর মাসে কলকাতায় চলচ্চিত্র উৎসবের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সম্মেলন ঘিরেও নজর থাকবে রাজ্যবাসীর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top