ট্রাম্পের দলের ধাক্কার মধ্যেই লস অ্যাঞ্জেলেসে পালাবদল! ক্যারেন বাসকে হারিয়ে মেয়র হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন

ট্রাম্পের দলের ধাক্কার মধ্যেই লস অ্যাঞ্জেলেসে পালাবদল! ক্যারেন বাসকে হারিয়ে মেয়র হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার রাজনীতিতে বদলের হাওয়া। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। সেনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ—কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। এই আবহেই আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে ঘটল বড় রাজনৈতিক পালাবদল। বর্তমান মেয়র ক্যারেন বাসকে পরাজিত করে মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন। বৃহস্পতিবার ক্যারেন বাস পরাজয় স্বীকার করে নিত্যাকে অভিনন্দন জানিয়েছেন।

৪৫ বছর বয়সি নিত্যা রমন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সমর্থন পেয়েছিলেন। নির্বাচনে তাঁর জয়কে মার্কিন রাজনীতিতে প্রগতিশীল ডেমোক্র্যাটদের প্রভাব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির পর এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র পদেও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেত্রীর উত্থান নজর কেড়েছে।

নির্বাচনী প্রচারে নিত্যা রমনের মূল প্রতিশ্রুতিগুলির মধ্যে ছিল শহরের নাগরিক পরিষেবার উন্নতি, গৃহহীন মানুষের সমস্যা মোকাবিলা এবং পুলিশ ব্যবস্থায় সংস্কার। ডেমোক্র্যাটিক পার্টির প্রচলিত নেতৃত্বের বাইরে গিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার জন্যও পরিচিতি পেয়েছেন তিনি। তাঁর এই জয়কে লস অ্যাঞ্জেলেসের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন অনেকে।

ভারতে শিকড় নিত্যার

নিত্যা রমনের শিকড় কেরলে। তাঁর জন্ম কেরলের ত্রিশূরে। সেখানে তাঁর মা-বাবা কর্মসূত্রে থাকতেন। জীবনের প্রথম কয়েক বছর ভারতেই কাটে তাঁর। পরে উচ্চশিক্ষার জন্য তাঁর বাবা আমেরিকায় পাড়ি দিলে মাত্র ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে ভারত ছাড়েন নিত্যা।

তবে ভারতের সঙ্গে তাঁর যোগাযোগ এখনও অটুট। মালয়লম ভাষা স্পষ্ট বুঝতে পারেন তিনি। ২০১৯ সালেও একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কেরলে এসেছিলেন নিত্যা। ভারতীয় শিকড়ের সঙ্গে সেই সম্পর্কই তাঁর পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top