এসআরএফটিআই ক্যাম্পাসে বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১১ ডিসেম্বর পর্যন্ত, শোকজ নোটিস কয়েকজন পড়ুয়াকে

এসআরএফটিআই ক্যাম্পাসে বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১১ ডিসেম্বর পর্যন্ত, শোকজ নোটিস কয়েকজন পড়ুয়াকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: এসআরএফটিআই ক্যাম্পাসে জারি থাকা বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত করা হল। বৃহস্পতিবার ইনস্টিটিউট কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাশাপাশি, কয়েকজন পড়ুয়াকে শোকজ নোটিসও পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরাপত্তা এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৬ অক্টোবর জারি করা নির্দেশিকার ধারাবাহিকতায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশ অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাসে বিধিনিষেধ বহাল থাকবে। একই সঙ্গে কয়েকজন পড়ুয়াকে শোকজ নোটিস পাঠানোর ঘটনায় ইনস্টিটিউটের অন্দরে পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top